M-A-Wadud-Chairman

“সবার জন্য শিক্ষা” এ প্রত্যয়ে চাঁদপুর জেলার মতলব উত্তরের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়েও নিজেকে শিক্ষা বিস্তারের কার্যক্রমে সম্পৃক্ত করি। কারণ আমি জানি, শিক্ষা ছাড়া একটি জাতি কখনো সফল, স্বনির্ভর ও উন্নত জাতিতে পরিনত হতে পারে না। আর সে কারনেই ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর জনসাধারনের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য দ্বিতীয় আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ১৯৯৭ সালে এলাকার জনগণ ও আমার পরিবারের সহযোগীতায় মতলব উত্তরের সুজাতপুর গ্রামে এ ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠা করি। আধুনিক মানসম্মত এ প্রতিষ্ঠানটি মতলব তথা চাঁদপুরসহ সারাদেশে শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করে দেশ ও জাতির মর্যাদা অক্ষুন্ন রেখে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ায় ভুমিকা রাখবে-একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে এটাই আমার হৃদয়ে লালিত স্বপ্ন।

এম. এ ওয়াদুদ
সভাপতি ও প্রতিষ্ঠাতা
পরিচালনা পর্ষদ
সুজাতপুর ডিগ্রি কলেজ
মতলব উত্তর, চাঁদপুর।
 
 

কমান্ডার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
চাঁদপুর জেলা ইউনিট কমান্ড
চাঁদপুর।